• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে
বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে
দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে।
এক প্রহর রাত্র বন্ধু আউলাইল মাথার কেশ
বন্ধু আসিলে বলি ধরি নানান বেশ।।
দুই প্ৰহর রাত্ৰ বন্ধু বাটা সাজাইল পান
বন্ধু আসিবে বলে পাইলাম অপমান।
তিন প্রহর রাত্ৰ বন্ধু গাছে ফুটিল ফুল
নিশ্চয় জানিও বন্ধু গন্ধে ব্যাকুল।।
চাইর প্রহর রাত্র বন্ধু সাজাই ফুলের শয্যা
বন্ধু আসিবে বলি পাইলাম বড় লজ্জা।
পঞ্চপ্রহর রাত্র বন্ধু শীতল বাতাস বয়
নিশ্চয় জানিও বন্ধু তুমি আমার নয়।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
অভাগিনী চাইয়া রইছি পন্থ নিরখিয়া।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
Next Post:যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑