• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া।।
আসবে বলে বংশীধারী আশান্বিত হইয়া
রাখিলাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
শোন গো তোরা সব সখী এখন উপায় করি কী
কার কুঞ্জে রইল বন্ধু আমায় পাশরিয়া।।
লবঙ্গ মালতীর মালা সাজাইলাম গো শ্যাম কালা
এগো দেও নি মালা জলেতে ভাসাইয়া।।
শ্ৰীরাধার নয়ন জলে বসন যায়। ভাসিয়া।।
সই গো তোমরা উপায় বল, সুখের নিশি গত হইল
রাধার বন্ধু রৈল পাশরিয়া।
ভাইবে রাধারমণ বলে দুক্ষেতে আস্তর জ্বলে
আনও নিবাও গো সখী প্ৰাণবন্ধু আনিয়া।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
Next Post:কার কুঞ্জে নিশি ভোর রে, রসরাজ রাধার মনচোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑