• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন গো ললিতা সখী মরণ কালে ওই করিও

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুন গো ললিতা সখী মরণ কালে ওই করিও
শুন গো ললিতা সখী মরণ কালে ওই করিও
আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও।
প্ৰাণি কণ্ঠাগত হইলে কৃষ্ণনাম শুনাইও কৰ্ণমূলে
কখনো দেহা জলে না ভাসাইও।।
আমায় তুলসীর নিকটে নিয়ো গো তোমরা সকলে
কৃষ্ণনামের ধ্বনি করিও।।
প্ৰাণি বাহির হইয়া গেলে কৃষ্ণনাম লিখিও বক্ষস্থলে
পদরেণু অঙ্গেতে মাখাইও।।
আমায় অনলেতে না পুড়িও গো তোমরা সকলে
শ্যামবিলাসের দেহ।।
যখন আসব গুণমণি তোমরা ইঙ্গিতে বলিও বাণী
প্ৰাণনাথকে দুঃখ দিবায় চাইও।।
রাধারমণের প্রাণ গত হইলে গো
অতিক্রমে সহায় লইও।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা সুখের যামিনী যায়
Next Post:শোনগো সখী ললিতে আমার কৃষ্ণ প্রেমের লাঞ্ছনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑