• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
পিরিত বড় বিষম জ্বালা।
সরল পিরিত মোর গরল হইল সই–
বুঝি মোরে বিধি বিড়ম্বিলা।।
সুখের ভরসা কৈরে ডুব দিনু প্রেমসাগরে
কর্ম ফলে সাগর শুষিলা।
জল ছাড়া মীনের মত হিয়া জ্বলে অবিরত
সোনার বরণ হৈল কালা।।
সাধের পিরতি মোর দিবানিশি চিন্তাজ্বর
দিনে দিনে হইল দুর্বলা
শ্ৰীরাধারমণ বাণী, শুন রাধা বিনোদিনী
ধৈর্য ধর না করে উতলা।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ললিতে বিনয় করি বলিগো শ্যাম নাম আর লইও না
Next Post:শুনগো ললিতে প্ৰাণনাথ কোথা সুখের যামিনী যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑