• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
প্ৰেম করি মাইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়।।ধু।।
বুঝিতে না পারি তার রীতি নীতি ধারা
প্ৰেমফাঁসি গলায় দিয়া আলগা থাকি মারিলায়।
আমি তো অবলা নারী কত জ্বালা সইতে পারি
প্ৰেম জ্বালায় জ্বলিয়া মারি অন্তর কালো তার দায়।
কত আর জ্বালাইবে মোরে ভস্ম হইলাম জ্বলে পুড়ে
কি লাভ মোরে ভস্ম করে নামেতে কলঙ্ক লাগায়।
সবে জানে দয়াল তুমি কি দোষ করিলাম আমি
তবে কেন সোনা বন্ধু অভাগীরে জ্বালারায়।
চিরজীবী তুমি কালা গলে পরছি তোর প্ৰেমমালা
জ্বালা সইয়া জীবন গেলো। আর কত কাল জ্বালাইবায়।
জীবনে মরণে তুমি পিছ না ছাড়িমু আমি
দেখি তোমায় পাইনি নামী আমি কালিয়া বন্ধু শ্যামরায়।
ভাবিয়া রাধারমণ বলে জীবন গেল প্ৰেম জ্বালায়
জিতে না পাইছি যদি মইলে পাইমু, শ্যামরায়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
Next Post:প্ৰেম করিয়া প্ৰাণে আমায় কান্দাইলায় গো বিনোদিনী রাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑