• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা।।ধু।।
তবুও অবলা পাইয়া ভাসাইলায় সায়রে রে।
জনম দুক্ষিণী হইয়া মরিয়া ঝুরিয়ে
সব দুক্ষ পাশরিতাম চান্দ মুখ দেখিয়া রে।
কুলের বৈরী কৈলায়রে বন্ধু কৈলায় কলঙ্কিনী
প্ৰেম শিখাইয়া প্ৰাণের বন্ধু বধিলায় পরানি রে।
হৃদয়ে রইলো রে বন্ধু অপার বেদনা
আমি তোমায় ডাকি বন্ধু তুমি ত ডাক শুনো না রে।
দেশ খেশ সব বাদী সব হইল পর
তোর পিছে ঘুরি ঘুরি জনম গেল মোর রে।
ভাইবে রাধারমণ বলে বন্ধু নয় আপনা
নইলে এমন দুক্ষ কেনে সোনাবন্ধে বুঝে না রে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
Next Post:চল রে সুবল রাই দরশনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑