• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে বলে পিরিতি ভালা গো সজনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কে বলে পিরিতি ভালা গো সজনী
কে বলে পিরিতি ভালা গো সজনী
কে বলে পিরিতি ভালা।
কালার পিরিতি অতি বিপরীত
অন্তরে দ্বিগুণ জ্বালা।।
।শুন গো সজনী কি বলিব আমি
হইয়ে অবলা বালা
করিয়ে পিরিতি গোল কুল জাতি
মাথায় কলঙ্ক ডালা।।
সুখের লাগিয়া পিরিতি করিয়া
অন্তরে বাহিরে জ্বালা
এ ব্রজ নগরে কেনা কিনা করে
রাধার কলঙ্ক কালা
প্রেম সরোবরে ছিল কমলিনী
না সহে রাধার জ্বালা।।
শ্যামচান্দ বিনি বাচিনা পরাণে
সহে না বিচ্ছেদ জ্বালা।
শ্ৰীরাধারমণে প্ৰবোধ না মানে
না বুঝি কালার ছলা।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
Next Post:কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑