• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
তোরা দোষিও না গো আমারে, প্রেম করা কি জানে রাখালে
ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি, আর সাজাই ফুল মালতী
কুঞ্জ সাজাই অতি যতনে, আমার ফুলের শয্যা বাসি হইল গো
বৃন্দে, বন্ধ আইল না নিশি শেষে
জাতি জুতি ফুল মালতী, আমি বিনা সুতে মালা গাঁথি
গাঁথি মালা অতি যতনে, আমার সেই মালা হইল জ্বালা
গো বৃন্দে, মালা দিলাম না বন্ধের গলে।
ভাবিয়া রাধারমণ বলে, আমার মনের দুঃখ রইল মনে গো
এ তুষের আনলের মত জল দিলে দ্বিগুণ জ্বলে।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা
Next Post:তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑