• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি কৃষ্ণ গুণমণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি কৃষ্ণ গুণমণি
সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি কৃষ্ণ গুণমণি।
কদমতলে বসি কৃষ্ণ বাজায় মোহিনী
আমারে করিল পাগল কৰ্ণে পশি ধ্বনি।
মুরলী বাজাইয়া বন্ধে কইলো আকুলিনী
ঘরবার করি আমি নিন্দে ননদিনী।
শ্বশুড়ী ননদী নিন্দে আর যত গোপিনী।
আমি তার পিরিতে পাগল কুল কলঙ্কিনী
ভাবিয়া রাধারমণ বলে চল গো সুরধনী
না পাইলে চিকনকলা তেজিমু পরাণি।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে
Next Post:সখী চল চল যমুনার জলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑