• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
আর বাজিও না রে।।
বাঁশি রে তুই একি করলে আমার কুলধৰ্ম নষ্ট করলে
দোষী করলে এ গোকুলে জানে সকলে
বাঁশি নিষেধ দিলে নিষেধ বাধা মানে নারে।।
শাশুড়ী ননদী ঘরে লাঞ্ছনা দেয় সদায় মোরে
দোষী করলে ঘরে বাইরে এ ব্ৰজপুরে
কলঙ্কিনীর কলঙ্কী নাম গেলনা রে।।
ভাইবে রাধারমণ বলে
বাঁশির দোষ নাই কোনো কালে
যার হাতে থাকে বাঁশী তার কথা বলে
আরে রসিক বিনে রসের বাঁশি বুঝে না রে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শ্যামরূপের নাই তুলনা
Next Post:শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে ধ্বনি শুনে রহি কেমনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑