• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি
শুন বাঁশি মিনতি আমার।।
তোমার মধুর ধ্বনি মন প্ৰাণ উন্মাদিনী
বাঁশি না বাজিও আর।
ঘরে গুরুজন বৈরী তুমি ডাক নাম ধরি
লাজ ভয় নাহিক তোমার।।
এই তো ব্ৰজনগরে কেবা না পিরিতি করে
কেবা কাকে ডাকে নাম ধরি কার
প্রথম রন্ধ্রের গানে মধুর পরশিল কানে
গৃহকর্ম মনে নাহি আর।।
দ্বিতীয় রন্ধ্রের গানে তনুমন সদা টানে
কেবা পারে ধৈর্য ধরিবার।।
তৃতীয় রন্ধ্রের গানে ঋষি মুনি ভঙ্গ ধ্যানে
কুল নাহি গৃহে থাকা ভার।।
পঞ্চম রন্ধ্রের গানে উন্মাদিনী কৈরে
ঘটাইলে কলঙ্ক রাধার।।
ষষ্ঠ রন্ধের গানে যমুনা বহে উজানে
গৃহে থাকে শক্তি আছে কার।।
সপ্তম রন্ধ্রের গানে গলিত করে পাষাণে
শ্ৰী রাধারমণে কয় জীবন হইল সংশয়
বাঁশি তুমি না বাজিও আর।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শুনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজনা বেইজো না
Next Post:শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑