• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী।।
কই গো শ্যামে বাজায় বাঁশি শাশুড়ীর ঘরে থাকি
ননদীর জ্বালায় মারি এখন সাইমু কত জ্বালা গো সখী।।
ননদীয়ে বলাইন বধু কদমতলে কিসের মধু
এখন কদমতলে নন্দের চিকন কালা গো সখী।।
পদের উপর পদ খুঁইয়া কদম্বে হেলান দিয়া
এখন বাজায় বাঁশি জয়রাধা বলিয়া গো সখী।।
কোন ঘাটে ভরিতাম। জল সব সখীর মন চঞ্চল
এখন ভরাইন জল শানের বান্ধাইল ঘাটে গো সখী।।
কলসী ভরিয়া রাধে তুলিয়া লইয়া মাঝার কাঙ্কে
এখন ধীরে ধীরে চলছে। রাজপথে গো সখী
গোসাই রাধারমণ বলে শোন গো শ্ৰীমতী রাধে
এখন তোমার প্ৰেমে বান্ধা চিরকাল গো সখী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
Next Post:ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑