• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন।।ধু।।
শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
অন্তিমকালে মম বাঞ্ছা করিও পূরণ।।
মনের মানুষ পাইবার আশে ডুব দিয়াছি প্রেম সায়রে।
সুধা ভাবি গরল খাইয়াছি আমার মনের আশা পুরল না রে।
ওহে রে হৃদয় রতন
কেবল কানু কলঙ্কিনী নাম জগতে হইল প্রচারণ।।
ঘরে বাদী কাল ননদী গঞ্জনা দেয় নিরবধি
মনের মানুষ কেমনে পাশরি।
ও তার গঞ্জনাতে ভয় রাখি না ওহে রে হদয় রতন
তোর নামটি লাইলে হয়। ভয় নিবারণ।।
যোগী-ঋষি না পায় ধ্যানে সে পদ আমি পাব কোন সন্ধানে
কেবলমাত্র ভরসা মনে।
পতিতপাবন নাম শুনিয়াছি রে ওহে রে হৃদয় রতন
কহে ভক্তিশূন্য রাধারমণ।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে
Next Post:বাইজ নারে আর শ্যামের বাঁশি মধুর স্বরে আর বাইজ না রে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑