• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী।
হাতে চান্দ কপালে চাঁদ আমার চাঁদের উপরে কতই চাঁদ
আমার চাঁদের গলে কে দিল চাঁদের মালা গো সজনী।
নাম বাঁকা ভঙ্গী বাঁকা শ্যামের চূড়ার উপর ময়ূরপাখা
ও দেখো নীলুয়া বাতাসে চূড়া হিলে গো সজনী।
ভঙ্গি বাঁকা কদমতলায় বনফুলের মালা গলায় গো
ও আমার অর্মাখিটারে ফুলের মালা যাবে গো সজনী।
বাইবে রাধারমণ বলে আমি রূপ দেখিয়া আইলাম গৃহে
ওই রূপ চমকে চমকে ওঠে। মনে গো সজনী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
Next Post:নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑