• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান
তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান।
তুমি ধন তুমি প্ৰাণ তুমি আমার সে জীবন
তুমি আমার নয়নের মণি রে বন্ধু সুনার চান।
কলসী ভাসাইয়া জলে ও প্রাণবন্ধুরে লইলাম কোলে।
যাউক যাউক কুলমান তোমায় যদি পাই, সুনার চান।
সুনার সুতে সুত বলিয়া বরাশির কলে টুপ গাথিয়া
লুকাই লুকাই নিলায় রাধার প্রাণ রে বন্ধু সুনার চান।
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেম করিও না শঠের সনে
প্ৰেম করিয়া হইলাম জিতেমারা, রে সুনার চান।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:তুই মোরে করিলে উদাসী সোনার বরণ হইল কালো
Next Post:তুমি বন্ধু রসিক সুজন তোমায় পাইবার আশে ঘুরিতেছি বনে বন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑