• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে
কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে।।ধু।।
ঐ রূপ জলেরই ছিলে ঐ রূপ বিজলী খেলে,
আমরা তো যাবনা গো সেই ফিরিয়া গোকুলে;
কালমেঘে দেখি মেঘের নাথ নামিয়াছেন ওই জলে।
ঐ রূপ জলেরই ছলে—ঐ রূপ গহিনে খেলে,
শ্যামের মাথায় মোহন চূড়া বামে গো হিলে;
যে দিকে ফিরাই আঙ্খি সে দিকে নয়ন গো ভুলে
সখী চল—সকলে, যাই যমুনারই জলে,
দাঁড়াইয়াছে শ্যাম গো চান্দ ত্ৰিভঙ্গ হইয়ে;
শ্যামের লাগি মুই অভাগি প্ৰাণ ত্যজিমু ঐ জলে।
বলে বাউল রমণে, ঐ রূপ লাগল নয়নে,
কেমনে রহিব গৃহে শ্যাম চান্দ বিনে;
মনে লয় গৌর রূপ গাঁথিয়া রাখি আপন গলে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
Next Post:কালায় মরে করিয়াছে ডাকাতি গো শুন গো সখী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑