• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও কোন বনে গো কোন বনে মুরারী ধ্বনি শোনা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও কোন বনে গো কোন বনে মুরারী ধ্বনি শোনা যায়
ও কোন বনে গো কোন বনে মুরারী ধ্বনি শোনা যায়
কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়।
দুতী যেয়ে কর গো মানা অসময়ে সে যেন বাঁশি বাজায় না
তার বাঁশির সুরে বিন্দাবনে কুলবধূর কুল যে যায়।
কোন গুণের গুণী আইল ধরতে গেলে ধরা না যায়
ধরতে পারলে সাপটি ধরি ভাসবে প্ৰেম যমুনায়
সব সখী চলে আয় দরশনের সময় যে যায়
কদমডালে বাজায় বাঁশি গোসাঁই রাধারমণ গায়।

পাঠান্তর : তী : কোন … আয় > ভাণ্ডিল বনে কি বংশী বটে জাইনে আয় যেয়ে > যাইয়ে, অসময়ে সে যেন > অসময়ে রসরাজে যেন তার > শ্যামের সুরে > স্বরে, কুল যে যায় > কুল মজায়… ধরতে . যায় > ধরতে গেলে পাইনা নাগাল সে কোন দেশে বায় সব … আয় > ললিতা বিশাখা তোরা আয়, দরশনের > শ্যাম দর্শনের, যে যায় > গাইয়া যায়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ও আর পাসর মা যায় গো তারে
Next Post:শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑