• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐ শুনি গো মোহন বাঁশি বাজায় শ্যামরায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঐ শুনি গো মোহন বাঁশি বাজায় শ্যামরায়

ঐ শুনি গো মোহন বাঁশি বাজায় শ্যামরায়।।ধু।।
মনোচোরায় বাজায় বাঁশি গৃহে থাকা দায়।।চি।।
বাজিও না রে শ্যামের বাঁশি বারে বারে নিষেধ করি
শাশুড়ীননদী ঘরে বাহির হওয়া দায়।।১।।
বাঁশিতে ভরিয়া মধু মজাইলা কুলবধূ
কুলনাশা কালিয়ার বাঁশি রে কুল মজায়।।২।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
চল সজনী ছলের ছলে সপিতাম পায়।।৩।।

পাঠান্তর : মনোচোরায় > শ্যামনগরে, মজাইলে > আকুল করল;
কুলনাশা… মজায় > কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়; প্ৰেমানলে অঙ্গ জ্বলে > চল সখী যমুনার জলে; চল সজনী… পায় > জলে গেলে হবে দেখা শ্যামনগর কানাই।


Category: ফোক গান
Previous Post:এগো সই কি দেখিলাম চাইয়া
Next Post:আর শুন শুন শুন মর্ম দিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑