• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে।
অগুরু চন্দন চুয়া কটরায় লিও ভরিয়া
দিবা কালার অঙ্গেতে ছিটাইয়া।
দেখিব কালার রূপ দাঁড়াইয়া কদম্ব মূলে।
কলসী রাখিয়া কুলে মালা গাথি বনফুলে
ঐ মোহনমালা গাথি দিক প্রাণবন্ধুয়ার গলে।
শুনি বাঁশি মন উদাসী ধৈৰ্য নাহি মানে
আমায় নিয়ে চলে গো ত্বরা। যমুনার জলে।
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
কুলবধূর কুল মজাইল কলসী ভাসিয়া গেল জলে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ঐ বাজে কুলনাশার বাঁশি নিরলে বসি গো
Next Post:ঐ বাজে মোহনবাঁশি শুন নি শ্রবণে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑