• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার গৃহ কর্ম না লয় মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার গৃহ কর্ম না লয় মনে
আমার গৃহ কর্ম না লয় মনে।
ঐ কালার বাঁশির গানে।
বাঁশি বাজায় চিকন কালায় বসিয়া কদম্ব তলায়।
শুধু মুখে বলে রাধা। রাধা বাঁশির রব শুনিয়ে পাগলিনী।
কে কে যাবে আয়রে জলে এই কালার বাঁশির গানে।
সখী গো যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি।
আমি ধুয়ার ছলে বইসে কান্দি ননদী কয় কান্দছ কেনে।
সখী গো ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার গৃহকর্ম না লয় মনে, চলগো সবে যাইগো জলে।

পাঠান্তর : বাঁশি বাজায় … কান্দছ কেনে > সখীগে যখন কালায় বাজায় বাঁশি/আমি তখন রানতে বসি/ধুমার ছলে কান্দতে আছি/ননদী কয় কান্দছ কেনে।।
সব সখীগণ লইয়া সঙ্গে/জল ভরিতে গেলাম রঙ্গে/তখন কালা কদমতলে। কালার রূপ দেখিয়া ভূইলে রইলাম / কার বা কলসী কেবা আনে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:আমার একি হইল জ্বালা
Next Post:আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑