• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ার
রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ার।
নিয়ে রাধারমণ রাধার মন, রাধার ঋণ শোধিতে ভেসে বেড়ায়।।
সঙ্গিনী স্বগণের খেলা ব্ৰজপুরে ব্রজের খেলা
করিয়ে কীর্তনের মেলা কেউ হাসে কেউ গায়
জয় রাধা শ্ৰী রাধা বলে গৌরা হাসে কাব্দে ধুলায় লুটায়।।
কখন বলে যাও সখাগণ কইরে মধুর নিকুঞ্জবন
কই সে আমার সঙ্গিনীগণ প্ৰাণাধিক রাই।
অমনি ভাবে বুঝিয়ে নিত্যানন্দ শিঙায় রব তুলিয়ে বমবম বাজায়।
ভাবিনী ভাবে বিরাম নাই কখন বনে গোষ্ঠেতে যাই
কইরে আমার ধবলী গাই কইরে ভাই বলাই।
ওহে রমণ বলে প্ৰাণ গৌরাঙ্গ এমনি নিত্যানন্দ বামে দাঁড়ায়।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা
Next Post:রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑