• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসময় করে প্রেমাসিন্ধু মথন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রসময় করে প্রেমাসিন্ধু মথন
রসময় করে প্রেমাসিন্ধু মথন
সজল উজ্জ্বল রসের মিলন
মদনমোহন হলেন গৌরাঙ্গ।।ধু।।
রূপেতে স্বরূপ মিশাইয়ে
দুই অঙ্গে হইয়ে ত্ৰিভঙ্গ।।চি।।
অষ্টবিংশ চতুবৰ্গে
রাধার প্ৰেম অনুরাগে
জীবের ভাগ্যে ব্রজলীলা সাঙ্গ
রাইরূপে শ্যামঅঙ্গ
চাই যে সদা রাধা প্ৰেম প্রসঙ্গ।।১।।
রাধা প্রেমে মাতোয়ারা
দুই নয়নে জল ধারা
ভবের নাটরা করে কত রঙ্গ।
হরি হরি রাধা বৈলে ধুলায় লুটে সোনার অঙ্গ।।২।।
ভক্তগণ সনে মহাপ্ৰভু রাত্র দিনে
রাধা প্ৰেমরসের তরঙ্গে
শ্রীরাধারমণের আশ
পাইতে গোরাচান্দের সঙ্গ।।৩।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মাধাই গউর কোথা পাব রে গৌর হেরে প্রাণ জুড়াব
Next Post:রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑