• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই
নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই
এমন কেন হইলে।
বানাইয়া শুনারি ঘর আন্ধার কইরে গেলে রে নিমাই
এমন কেন হইলে।
নিমের তলে থাকরে নিমাই, নিমের মালা গলে
মা বলিয়া কে ডাকিব বিয়ানে বিয়ালে রে।
হইয়া যদি মরতায় রে নিমাই, না পাইতাম কোলে
দুইচার দিন কান্দা মায়ে পাশরিতাম মনে রে।।
ভাগ বুদ্ধি বড় রে নিমাই, পণ্ডিত হইলায় বড়
সংসার বুঝাইতায় পার মা ও কেন ছাড় রে নিমাই
ভাবিয়া রাধারমণ বলে শুন রে কালিয়া নিমাই
যে সন্ন্যাসী হইল নিমাইর মারে লইয়া।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নিতাই উদয় নদীয়ায়
Next Post:নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑