• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে

নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে।
ষোলনাম বত্ৰিশ অক্ষরে গৌরায় নৌকা সাজাইছে।।
গৌরার হাতে লোটা মাথায় জটা নামাবলী গায়।
গৌরার কপালে চন্দনের ফোঁটা তিলক নাসায়।।
আগে দাঁড়ি পিছে দাঁড়ি মধ্যে গৌররায়।
জয়রাধার বাদাম দিয়া তরী উজান বাইয়া যায়।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
গৌরায় হরি হরি বলিয়া নদীয়া বেড়ায়।।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর
Next Post:নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে

Reader Interactions

Comments

  1. Sanjoy Acharjya

    November 18, 2024 at 1:39 am

    গানটির বাণীতে ভুল দেখে লিখছি:

    নবদ্বীপের মাঝে গো গউর চান্দে নৌকাটি সাজায়।
    গউরা ‘হরি বোল’ ‘হরি বোল’ বইলে ধূলায় গড়াগড়ি যায়।।
    গউরার হাতে লোটা মাথায় জটা নামাবলি গায়।
    গউরার সর্বাঙ্গে চন্দনের ছিটা তিলক নাসিকায়।।
    আগে দাঁড়ি পিছে দাঁড়ি মধ্যে গউররায়।
    গউরা হেলিয়া দুলিয়া পড়ে অভাজনের গায়।।
    ভাইবে রাধারমণ বলে বেথায় (বৃথাই) জনম যায়।
    গউর-প্রেমের বাতাস লাগলো না গো এই অভাগার গায়।।

    Reply
    • বাংলা লাইব্রেরি

      November 18, 2024 at 9:33 pm

      আমরা মূল বইতে এরকম পেয়েছি –
      নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে

      Reply
      • Sanjoy Acharjya

        November 29, 2024 at 11:22 am

        মূল বইটির বাণী প্রামাণিক কিনা তা নিয়ে আমার সংশয় আছে। প্রথম দুই লাইনেই অন্ত্যমিল নেই।

        Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑