• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নইদের চান দয়াল গউর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নইদের চান দয়াল গউর
নইদের চান দয়াল গউর, হে তোমায় পাবার আর কতদিন বাকি।।ধু।।
একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি।।চি।।
যখন ছিলাম মারি উদরে কতই না বলছিলায় তোমারে
ভাবে আইসে হবে দেখাদেখি।
আমারে পাঠাইয়া ভাবে তুনি কোথায় ছিলায় লুকি।।১।।
জন্ম নিয়ে ভূমণ্ডলে মুনিষ্য উত্তম কুলে
গৌর বলে মন কাঁদে না মনপাখি
তুমি থাকো তোমার ভাবে আমার ভাবে আমি থাকি।।২।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
তোমায় ভুলে আর কতকাল থাকি
আমার মনে এই বাসনা যুগল চরণ সেবায় থাকি।।৩।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়
Next Post:নদীয়ায় আর থাকবে না সখী কুলমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑