• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
নামামৃতে ভাসাইলা অবনী
হইয়ে অবতীর্ণ শ্ৰীচৈতন্য
প্ৰেমদাতা শিরোমণি।
নামামৃত বরিষণে সিঞ্চিলে চৌদভুবনে অধম বিনে
আমি আশার আশে আছি বৈসে যে পাইল সে হইল ধনী।
নামের সনে প্রেমামমৃতে অনর্পিত ধন বিতরিলে জগতে
তুমি অধমতারণ পতিত পাবন শুনছি তোমার নামের ধ্বনি।
রাধারমণের এই মিনতি না জানি ভকতি স্তুতি প্ৰণতি
আমি অগতির গতি গৌরাচান্দ মনে মনে অনুমানি।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
Next Post:গৌরনিতাই আইস এই আসরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑