• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া গো সখী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া গো সখী
গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া গো সখী
গৌরাচান্দের দেখা পাব নি।
তিলেকমাত্ৰ পাইতাম যদি গৌর গুণমণি
কেশেতে ছাপাইয়া রাখতাম ঝাইড়া বলতাম বেণী
ভিক্ষার ছলে প্ৰেমতরঙ্গে নগরে বেড়াইতাম গো সই
আমি অতি দীনদুখিনী দুঃখে গেল কাল
খণ্ডাইতে না পারি আমি ভাবের জঞ্জাল
এ ভব সংসারে আইসে আমার পিপাসা রইল গো সই।
ভাইবে রাধারমণ বলে এইবার এইবার
মনিষ্য দুর্লভ জন্ম না হইবে আর
মানুষ কুলে জন্ম নিয়ে আমার কলঙ্ক রহিল গো সই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গউর এসো আমার আসরে
Next Post:গউর নিতাই আইসে রে ও হরির নাম অমৃতে ভাসাইলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑