• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
দীন নাম অধম তারণ।
প্ৰেম দাতা শিরোমণি আগমে নিগমে শুনি
গৌর চন্দ্ৰ পতিত পাবন।
অকুলে তরঙ্গ নদী তুমি পার হও যদি
নামগুণে নিয়েছি শরণ।
আমি যদি মরি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ হবে ত্ৰিভুবন।।
জগাই মাধ্যাই হেলে তরাইলে অবহেলে
অযাচনে দিলে প্রেম ধন।
ভবকৃপা হয় যার অনল শরীর তার
তার সাক্ষী কশিপু নন্দন।।
অহল্যা পাষাণ ছিল পরশে মানব হৈল
করে ধরা গিরি গোবর্ধন।
তাইলে কি আমি ডরি অকল ডুবিয়া মরি
গুণ গায় শ্ৰীরাধারমণ।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কৈ কৈ সে রূপ রসময়, স্বরূপ যে রূপ দর্শনে মহানন্দ হয়
Next Post:গউর এযে প্ৰেম করিল যে রসে কেউ ডুবে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑