• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
পতিত পাবন অবতার।
তুমি হে পরম গুরু মনোবাঞ্ছা কল্পতরু
অনাথের নাথ সারাৎসার।।
শ্ৰী রাধারা ভাবাবেশে অভাবকাক্তি অভিলাষে
শ্ৰীকৃষ্ণচৈতন্য অবতার।
ধন্য কলি ধন্য যুগ অবতীর্ণ শ্ৰীচৈতন্য
কলিযুগ সর্বযুগ সার
তপ যজ্ঞ যাগ ধ্যান হরিনাম সংকীর্তন
কলিযুগ করিতে নিস্তার।
বিনামূল্যে প্ৰেমধন অন্যাচনে বিতরণে
নাহি কর কুলের বিচার
করুণার অবতার ভাবে না হইবে আর
পাপী তাপী করিতে উদ্ধার।
শ্ৰীকৃষ্ণ চৈতন্য চন্দ্ৰ বলরাম নিত্যানন্দ
মহাদেব দ্বৈত অবতার।
ব্ৰহ্মা হৈল হরিদাস নারদ মুনি শ্ৰীনিবাস
যত প্রিয় ভক্তবৃন্দ আর।
অতিদীন অকিঞ্চন কহে শ্ৰীরাধারমণ
নিজ গুণে কর মোরে পার।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
Next Post:ঐ আইল ঐ আইল আমার সঙ্কীর্তনের গৌর রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑