• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো
এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো
কে আনিল নদীয়া নগর।।ধু।।
দেখিয়া রূপের ছটক বিন্ধিলো অন্তরে
পাইতে সে মোহন রূপ প্ৰাণ কান্দে পুলক ভরে
এমন সুন্দর করি গড়ছে কোন কারিগরে
পিরিত কুন্দে বদন কুনিছে নয়ন কুনিছে কামশরে
ভাবেতে অবশ হইয়া ধুলায় গড়ন করে
ভক্তজন আসিয়া তাদের সাপুটিয়া ধরে
ধুলায় লুটিয়া গৌর ইষ্টনাম জপ করে
ভাবিয়া রাধার রূপ সরস হইল প্রেমাধারে।
বাউল রাধারমণ বলে ভাসিয়া প্ৰেম সায়রে
গৌর প্ৰেমে প্রেমিক হইয়া তরিয়া যাইমু, সেই পারে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
Next Post:এস দুনু ভাইরে গৌর ও নিতাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑