• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
ঐ নাম না লইলে জীবন অসার।।
ঝমকে পানি উঠে নাও তুমি কার ভরসায় বৈঠা বাও রে
তোমার অর্ধেক নৌকা হইয়া গেল তল রে।
যে আছিল মাঝি বেটা সে ফালাইয়া গোল বৈঠা
তোমার ভাইবন্ধু সবাই রইল চাইয়া রে।
যখন আসবে রবির নন্দন তোমার হস্তেপদে করবে বন্ধন রে
মন রে তখন তুমি দিবায় কার দোহাই রে।
উপরে মেঘের ছটা বিষম বিজলী ঠাঠা রে
রাধারমণ বলে হইবায় ভাব পার রে।

পাঠান্তর-
গো আ প্ৰথম চরণ—‘কৃষ্ণ নাম লও রে মন দুরাচার’
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:হরে কৃষ্ণ রাম বলরে মন
Next Post:হরে রাম হরে বলছে মধুর স্বরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑