• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী। ধু—
অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
নামের মন্ত্র নিরবধি জাপ রে বন্দন ভরি।
হরি নামের পাতায় মন দৃষ্টি রাখো অনুক্ষণ
সর্বসময়ে চালু রাখা রে নামের তরি।
নাম মন্ত্র পাইতে পারো শ্ৰীগুরু কান্ডারী ধরো
দশজনকে দিও দাড়ে ছয়জন রাখিও গুণারী।
সুবাতাসে শ্ৰদ্ধা পালে আসক্তি হৃদ মস্তুলে
পঞ্চারশি বন্দ করি নিত্যানন্দ চালায় তরী।
বিশ্বাসকে রাখো পারাদার ধিয়ানকে দেও জল সিচিবার–
চিত্তকে দিয়া রসের ভাণ্ডার–প্ৰেম লগানে লাগাও ডুরি।
ভেবে কয় রাধারমণ ও রূপে সেরূপ মিলন
করে হরি নামের সাধন মিলবো রে অটল বিহারী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:হরিনাম কৈরছি সার ধবার ধারি না শমন তোমার
Next Post:হরি বল রে অজ্ঞান মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑