• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যার কূল নিলে কূল পাইতে পারি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যার কূল নিলে কূল পাইতে পারি

যার কূল নিলে কূল পাইতে পারি আমি তার কূলে গেলাম কৈ।।ধু।।
আমি রইলেম আমার কুলে রে, তার কুলের কারণ হইল কৈ ।।চি।।
মোহ জলধি মাঝে তিন মন ডুবে রয়েছে।
আমি ছুটতে নারি, বন্ধন ভাবি, কালসাপে বেড়ে রয়েছে।
যদি মিলে ধন্বন্তরি, তার চরণ ধরিয়ে স্মরণ লই
তার হদকমলে সজল উজ্জ্বল কমল ফুটিয়াছে।
রসিক জানে রসের মর্ম, তার রসে ডুবে দেখলেম কৈ।
যে নদীর কুলে গিয়াছে, বিশ্বাসের তরী বাড়িয়াছে
শ্রীরূপনগরের বিষম পাড়ি সেই যে সাধিয়াছে
রাধারমণ বলে রে তার কুলে যাওয়ার পান্থ কই।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শুনহে মনভাই তুই বড় গোয়ার
Next Post:যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑