• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না
মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না
দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না।।ধু।।
যমের তশীল্‌দার এসে করবে তশীল্‌ ধরে কষে
মাল গুজারী করবি কিসে সে ভাবনা তো ভাবলে না
ছয়টা ষাড় থাকতে তোর জমি আবাদ করলে না।
নীলাম উঠিলে জম রদের উপায় দেখি না।
কি দশা হবে শেষে সব নাশিলে আলসে বসে
দেহ যখন পড়বে ধসে উপায় কি তার বল না
ভাইবে রাধারমণ বলে আলসে জীবন যাপো না
জমিদারের খাজনার কড়ি সময় থাকতে খোঁজ না।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মন তুমি হরি বলবে কোনকালে, বাল্য আর যৌবন তুমি
Next Post:মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ কৃষ্ণও হরে হরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑