• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া
মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া।।ধু।।
দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
লাভ ক্ষতি না দেখলে চাইয়া হিসাব করি দেখা চাই।
লইয়া আসলে ষোল্প আনা লাভ কইলে না খরচ দুনা
তার উপরে হইল দেনা আসলের ত খবর নাই।
কাম ক্ৰোধ মোহ মায়া এসব তো কেবল ছায়া
ভাবি দেখরে মন বেহায়া কখন আছে কখন নাই।
যখন তুমি দেশে যাবে কে তোমার সঙ্গী হবে
স্ত্রী-পুত্ৰ কেও না যাবে শেষে সম্বল কর তাই।
সঙ্গের সাখী হবে যিনি তাহারে লও রে চিনি
শাস্ত্ৰে বেদে সবখানে ঐ কথা দেখতে পাই।
ভাবিয়া রাধারমণ বলে দিন গেল মোর অবহেলে
কোন ঘড়ি যে যাব চলে তার তো কোনো নিশ্চয় নাই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মন ঐ গুরু পদে ধরে তারে চিন, মন
Next Post:মন চোরা তুই হরি আছো সদায় আমার সনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑