• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না
ভবে মানব জন্ম আর হবে না হরি নামামৃত পান কর্লে না।।ধু।।
নামামৃত পান কলে রে মন ভাবে জন্ম মরণ হবে না।।চি।।
নামই পরম ধর্ম নামই পরম তপ, নাম যাগযজ্ঞ সাধনা।
নামের তত্ত্ব জাইনে মত্ত হইলে রে মন গৌর নিতাই দুভাই দেখ না।
শ্ৰীহরি শ্রবণমঙ্গল ঐ নামে মহাদেব পাগল পথের সম্বল
নাম বিনে আর দেখি না।
ভবরোগের মহৌষধি রে মন হরি নামে বিরাম দিও না।।
শ্যাম হইতে তার নামটি বড় নামে বিশ্বাস রাইখ দৃঢ়
ঘুচে যাবে ভাববন্ধনা।
শ্ৰীরাধারমণে ভণে রে মন হরি নামে রুচি হইল না।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ভবে নাইরে আপনজন সারা জনম ঘুরি ফিরি
Next Post:ভবের খেলায় হেলায় দিন যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑