• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুঝে না অবুঝ মন কি হইল প্ৰমাদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বুঝে না অবুঝ মন কি হইল প্ৰমাদ
বুঝে না অবুঝ মন কি হইল প্ৰমাদ
দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ।।ধু।।
কুজারাণী কাল নাগিনী গোয়ালিনী সনে
দিন রজনী গায়াইল টপকা বাজা গানে।
বারে বারে নিষেধ করি প্ৰবোধও না মানে
দণ্ডেক তিষ্ঠেক না ঘরে দৌড়ে হেচক টানে
কাম কামিনী মদন বাণে তারে নেয় টানে
সকল সন্ধ্যায় থাকে তাহদের সনে।
টান হেচড়া কত করি ষড় রিপু সনে
জিনিতে না পারি আমি তা সবের রণে
রাধা বাউল বলে ভাবি আপন মনে
এই ভাবে চলি মুক্তি পাইবে কেমনে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:বুঝি কোন কর্মফলে এলে রে মন ভূমণ্ডলে
Next Post:বৃথা জনম গেলোতে রে ভাই বৃথা জনম গেলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑