• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰেম প্রেম রাধারা ভক্তি সাধ্য সার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্ৰেম প্রেম রাধারা ভক্তি সাধ্য সার
প্ৰেম প্রেম রাধারা ভক্তি সাধ্য সার
যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময়।।ধু।।
ব্ৰহ্মা শিব আদি ভাবে নিরবধি
মুনি ঋষির ধ্যানগম্য নয়।। চি।।
ভক্তি নদী লাইয়ে প্ৰেম পারাবার
বিপরীত রীতি সে দেশের বাজার।
চোর না হইলে কি চোরের সঙ্গে দেখা হয়।
ভব পারিবারে যে জন ডুবেছে
প্ৰেম সিন্ধু পার সেই সে গিয়াছে
সংসারের সুখ দুঃখ ভুগিয়াছি
কৃষ্ণ রক্ষন পানে কৃষ্ণ সুখময়।
সাধু প্ৰেম ভক্তি গোপ গোপিকার
কৈল প্রেম যশোদার বন্ধন স্বীকার
কোন প্ৰেমেতে হরি নন্দের বাধা রয়।
সখ্য ভাবে সখা স্কন্ধে আরোহণ
প্রেমের কারণে উচিছষ্ট ভক্ষণ
কোন প্ৰেমে শ্ৰী রাধার চরণ সাধন
তবু প্ৰেমে ঋণী রাধারমণ কয়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:পিরিত করলে কি কেউ ছাড়ে গো যতনে রাখিও তারে
Next Post:প্ৰেম বিলাতে যাবে যদি মন, রাধারানীর কল গাড়ীতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑