• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পতিত পাবন নাম শুনিয়া, দাঁড়াইয়া রহিয়াছি কুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পতিত পাবন নাম শুনিয়া, দাঁড়াইয়া রহিয়াছি কুলে
পতিত পাবন নাম শুনিয়া, দাঁড়াইয়া রহিয়াছি কুলে।
দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে।
আমার নাই পয়সা না জানি সাঁতার,
আমারে নেও নায়ে তুলে।
ভবের ঘাটে দিচ্ছ খেওয়া, আপন হাতে ধরছ বৈঠা,
পার করা দয়াল গুরু দিন গেল হেলে।
আমার মন মাঝি হইয়াছে বেভুল ডুবাইতে চায় নীলমণিরে।
দেখিয়া ভবের তরঙ্গ প্ৰাণ ত হইয়াছে ভঙ্গ
ধরা অঙ্গ শীতল কর সাধ রাখি মনে;
গোসাঁই শ্ৰী রাধারমণের আশা ঐ রাঙ্গা চরণ তলে।

পাঠান্তর : গো আ : ডুবাইতে… রাঙ্গাচরণ তলে > নাশ হইল বিভব অতুল /এখন আর দেখিনা কুল/তাই ডাকি দয়াল বলে / দয়া করি নেও মোরে / ঠিকিয়াছি ভাব সায় রে / শ্ৰী রাধারমণের আশা ঐ শ্ৰীচরণ তলে। হাঃ ধর অঙ্গ > বীর অঙ্গ, সাধ রাখি> সখী রাখি।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
Next Post:পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑