• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর সনে নাই লেনা দেনা যেজন প্রেমের ভাও জানে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোর সনে নাই লেনা দেনা যেজন প্রেমের ভাও জানে না
তোর সনে নাই লেনা দেনা যেজন প্রেমের ভাও জানে না।।ধু।।
কানা চোরায় কৈলে চুরি ঘর থইয়া শিং বারে দেয়
মিছামিছি কাটে মাটি চোরের বাটে মাল টানে না।
কুমারীয়ার পাইলের মাটি মাটি হয় না পরিপাটি–
কাচা মাটিয়ে রং ধরে না পোড়া দিলে হয় সোনা।
দধি দুধ খাইলে পরে লেবু দেখতে ভয় করে
হাজার যত্ন করলে পরে চুকাতে মিষ্টি হয় না।
ভাইবে রাধারমণ বলে মিছা ভাবে আইলাম কেনে
মিছা ভাবে আসি আমি গুরুর নামে মন চলে না।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গুরুর চরণ অমূল্যধন সারা করিবে কবে
Next Post:ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑