• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়–
সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়।
ঘোর কলির জীব তরাইতে যদি নদীয়ায় হইল উদয়
আমি সাধনহীনকে না তারাইলে দয়াময় নাম কিসে রয়।
নিজ কৃপা গুণে যদি দেহ মোরে পদাশ্ৰয়
আমায় পাপী জাইনে ঘৃণা করলে নামেতে কলঙ্ক রয়।
নাহি মম শ্রদ্ধা ভক্তি শ্ৰীরাধারমণে কয়
গুরু সকলের প্রতি সদয় হৃদয় আমাকে হইলে নিদয়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গুরু, ভজন হইল না রে অজ্ঞান মন ভাবে আসা যাওয়া হইল
Next Post:গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑