• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে

গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে।।ধু।।
জয়গুরু জয়গুরু বাইলে ডাকো তারে প্রাণ খুইলে
গুরু বিনে কেহ নাইরে ভবাৰ্ণাবে যে নিস্তারে।
ব্ৰহ্মপদ তুচ্ছ করে দয়াল গুরু এনেছে যে
জীবের তরে কেন্দে ফিরে
প্রেম বিলায় যারে তারে।
মজ সবে গুরু নামে তারি কাজে তারি নামে
তারি কাজে তারি প্রেমে তারি পদে শরণা নিয়ে
প্রেমানন্দে ভাস না রে।
কেন ভুলে আছে তারে সেত পাছে পাছে ফিরে
হেন ধান রাখি দুরে কি সুখে হায় মাজেছে রে।
রাধারমণ চিন্তা করে মন গুরু, ভজনা করে
শেষ কালে ঠেকিবে যে রে
তখন উপায় কি হবে রে।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গুরু নির্ধনের ধন অধম জানি শিক্ষা দেও
Next Post:গুরুভক্তি নাই যার অন্তরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑