• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু আমার উপায় বল না, জন্মাবধি কৰ্মপোড়া আমি একজনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গুরু আমার উপায় বল না, জন্মাবধি কৰ্মপোড়া আমি একজনা
গুরু আমার উপায় বল না, জন্মাবধি কৰ্মপোড়া আমি একজনা
(আমার) দুঃখে দুঃখে জনম গেল, সুখ বুঝি আর দিলায় না।
শিশুকালে মৈরা গেল মা, গৰ্ভে থইয়া পিতা মৈল চক্ষে দেখলাম না।
গুরু কে করিবে লালন পালন কে করিবে তুলনা।।
গিয়াছিলাম ভবের বাজারে ছয় চুরায় যুক্তি কৈরে বানল আমারে
চোরায় চুরি করে খালাস পাইল, আমায় দিল জেলখানা।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
গুরুর চরণ পাব প্ৰাণ জুড়াব এই আশা মোর পুরল না।

পাঠান্তর : গর্ভে থাইয়া > পেটে থাকতে; বানল আমারে > বেধে নিল মোরে; চোরায় চুরি…জেলখানা > তারা যুক্তি করে বেধে নিয়ে দিল আমায় জেলখানা, গুরুর চরণ … পুরল না > গুরুর চরণ পাইলে প্ৰাণ জুড়ায় সেদিন আমার হইল না।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:কোন ভাবে আইলামরে নিতাই
Next Post:গুরু একবার ফিরি চাও অধম জানিয়া গুরু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑