• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মন রে এবার ভাবে কেন না আসিলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মন রে এবার ভাবে কেন না আসিলে
আমার মন রে এবার ভাবে কেন না আসিলে
গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো।
আসিয়া মনুষ্য কুলে কেন মনে রইলায় ভুইলে
তুমি ভাবেতে আসিয়া গুরু না ভজিয়া তুমি পথে মজিলায়।।
গুরুর চরম অমূল্যধন চিনলায় না রে অজ্ঞান মন
গুরু কেমন ধন করলায় না’রে যতন তুমি হেলায় হারাইলায় রতন।।
তুমি রইলায় ঘুমের ঘোরে চোর হামাইল তোমার ঘরে
তোমার শ্ৰীপুত্ৰধান কেহনিয় আপন কেবল নিশার স্বপন।।
দেখিয়া মাকাল ফলে কেন মন রইলায় ভূইলে
ভাইবে রাধারমণ করে নিবেদন তোমরা থাইক সচেতন।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভেইল না
Next Post:আমার মরণকালে কৰ্ণে শুনাইও কৃষ্ণনাম ললিতে গো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑