• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মন মজাইয়ারে – লিরিক্স – সংগৃহীত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মন মজাইয়ারে – লিরিক্স – সংগৃহীত

আমার মন মজাইয়ারে – লিরিক্স – সংগৃহীত

আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ নিজের দেশে যাও।।

(ও মুর্শিদ ও…) একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।।
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে…

(ও মুর্শিদ ও…) একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
ঝলকে ঝলকে ওঠে পানি রে।।
কইয়ো দয়ালের ঠাঁই, এই তরীর ভরসা নাই
লহর দরিয়া দিতে পাড়ি রে…

(ও মুর্শিদ ও…) সবার আছে জায়গা জমি
ধন সম্পদের নাইতো কমি
আমার বেলায় আছো শুধু তুমি রে।।
আমি জীবনেতে যারে চাই
মরনেও যেন পাই।
শেষবেলাতে নিয় আমায় ত্বরাইয়া…


———–

গানের কথা – সংগৃহীত

(আমার মন মজাইয়ারে – অনলাইনে এই গানটি একাধিক পাঠান্তর/লিরিক্স পাওয়া যায়। একাধিক শিল্পী একেক ভাবে গেয়েছেন। আমরা সম্পূর্ণ লিরিক না পাওয়া পর্যন্ত আপাতত এটুকুই থাকল। গানটি নির্দিষ্ট গীতিকারের নামে পাওয়া যায় না; সাধারণভাবে “সংগৃহীত”/লোকগান হিসেবে গণ্য হয়। কেউ কেউ এই গানকে শাহ আবদুল করিম কিংবা বখত শাহ চিশতী-র লেখা বলে মনে করেন, আবার অনেকে “সংগৃহীত” হিসেবেই ধরে নেন। গানটি নানান শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয়েছে: আবদুল আলিম, হেলাল, কানিজ খন্দকার মিতু, সাগর বাউলসহ আরও অনেকে।)

Category: ফোক গান
Previous Post:অষ্টালঙ্কার, অষ্টালংকার
Next Post:বিয়ের পর ঝগড়া

Reader Interactions

Comments

  1. Muhammad jumon

    August 30, 2022 at 2:16 pm

    Nice

    Reply
  2. আবু বকর সিদ্দিক

    July 13, 2023 at 11:12 am

    সঠিক ভাবে গানের কথা,গীতিকারের নাম জেনে প্রকাশ করবেন। না জেনে লেখা বাঞ্চনিয় নয়।

    Reply
    • admin_egb

      July 13, 2023 at 10:40 pm

      সব তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, আপনাদের জানা থাকলে দয়া করে সাহায্য করতে পারেন, তখন এডিট করে দেয়া যাবে। ধন্যবাদ।

      Reply
      • Md Saimoon

        November 21, 2024 at 8:53 am

        এই খানে অন্য লাইন গুলো নেই কেন ,,?

        Reply
        • বাংলা লাইব্রেরি

          November 21, 2024 at 6:33 pm

          পুরোটা পেলে দেব।

          Reply
      • Neelkantho

        June 2, 2025 at 6:09 am

        Shah Abdul Karim

        Reply
        • Ononno

          November 26, 2025 at 8:58 am

          না ভাই
          তিনি এই গানের লেখক ।
          কবি, গীতিকার, সুরকার আবুবকর সিদ্দিকের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: 0172192****

          Reply
    • রাহিম

      July 18, 2023 at 7:42 pm

      তাহলে এই গানের লেখক কে জানাবেন প্লিজ

      Reply
  3. A R Sheikh Shahin

    January 27, 2024 at 11:24 pm

    সবার আছে জায়গা জমি
    ধন সম্পদের নাইতো কমি
    আমার বেলায় আছো শুধু তুমি রে।
    আমি জীবনেতে যারে চাই
    মরনেও যেন পাই।
    শেষবেলাতে নিয় আমায় ত্বরাইয়া।

    আমার মন মজাইরে দিন মজাইয়া
    মুর্শেদ আপন দেশে যাই।।

    Reply
  4. Souvik maity

    June 11, 2024 at 4:34 am

    আমার মন মজাইয়ারে লিরিক্স

    Reply
  5. Rahmatullah mehedi

    September 11, 2024 at 1:14 pm

    শেষে আরেকটা লাইন আছে
    সেটা কই?

    Reply
    • Debashish Das

      October 7, 2025 at 6:54 am

      এইটা শাহ আব্দুল করিম এর গান

      Reply
  6. মোঃ হারুনুর রশিদ

    May 18, 2025 at 12:44 am

    এই গানের সাথে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সম্পর্ক কি। যতদিন ধরে গানটা শুনতেছি ততদিন থেকেই জেনে আসতেছি এটা একটা সংগৃহীত গান। অনেক জানার চেষ্টা করেও সঠিক গীতিকারের নামটা জানতে পারি নাই।
    দয়া করে সঠিক গীতিকার নামটা লিখে জানাইলে উপকৃত হয় সবাই।
    ধন্যবাদ।

    Reply
    • বাংলা লাইব্রেরি

      May 18, 2025 at 10:10 pm

      সরি, আমরা সঠিকভাবে জানি না। এটা অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। আপাতত তাঁর নামটি মুছে দিচ্ছি।

      Reply
    • মোঃআব্দুস সামাদ

      July 30, 2025 at 7:59 am

      গানটি সংগৃহীত।বোকারা ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তা করে।যদি কেউ বলে গানটি শাহ আব্দুল করিমের তাহলে চেলেঞ্জে আসতে পারে
      তথ্য:শাহ আবদুল করিমের ভাগনা শাহ আবদুল তোয়াহেদ,যিনি শাহ করিমের অনেক গানের পাণ্ডুলিপিকার।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑