• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে
কথা বলতাম প্রাণ খুলে সম দুঃখের দুঃখী পেলে।
শুনিলে পাষাণ বিধরে (গলে যায়)
আঁখি যায় ঝরে…

একদিন কালাচাঁদের বাঁশি শ্রবণেতে বসি পাগল করিল মোরে
আমি মুনিয়া বাঁধীর গান হরে নিল মনপ্রাণ
সে যে ঘরে রইতে দিল না রে
আঁখি যায় ঝরে…

একদিন যমুনার কূলে কদম্বেরই তলে আড়ালে হেরিলাম তারে
আমি হেরিয়া নয়ন বাণ আকুল হইল প্রাণ
সে যে কী যেন কী করল আমারে।
আঁখি যায় ঝরে…

একদিন ঘুমের ঘোরে দেখিলাম স্বপনে কালা আমার হিয়ার মাঝারে
ও দীন কুমোদ কান্তের বাণী তুমি শোনো বিনোদিনী
এসব হয় কেবল প্রেমের বিকারে।
আঁখি যায় ঝরে…

কথা : কুমোদ কান্ত

Category: ফোক গানTag: কুমোদ কান্ত
Previous Post:আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি
Next Post:সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑