• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মাথায় যত চুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মাথায় যত চুল
আমার মাথায় যত চুল,
তার চেয়ে বেশি হইলো ভুল।।
সামনে নদী ডাইনে-বায়ে
দুই পাশে দুই কূল।।
আমি কোন কূলেতে পাড়ি দেবো
কোনটা আমার কূল…

ধর্মটারে বর্ম করে
কেন পাঠাইলি
বুক পুড়ানো আগুন দিয়া
মন কেন রে তুই দিলি।।
কোনটা মিথ্যা কোনটা সত্য
কোনটারে তোর আসল তত্ত্ব
বলে দে না মূল।।

নিজের ঘরে বেঘোর হয়ে
হারাইলামরে ঘর
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর।।
জন্ম হইলো আজন্ম পাপ
বিনা দোষে পাইলাম না মাপ
কান্দিয়া বেকুল।।

বিধি রে… বিধি…
ও বিধি… ও বিধি…

—–
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
সুর : ইমন সাহা
কথা : গাজী মাজহারুল আনোয়ার
Category: ফোক গানTag: ফজলুর রহমান বাবু
Previous Post:কোন অভিযোগ নেই যে আমার
Next Post:চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑