• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনার পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি রে

সোনার পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি রে
হায় রে আমার যতনের পাখি
ও মন সুয়া রে–একবার পিঞ্জিরায় আও দেখি ॥

আজ্ঞা মতে এই দেহাতে করলায় পরবাস
এখন মোরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে ॥

যেই কোঠায় থাকিয়া তুমি সদায় কইলায় খেলা
সেই কোঠার মাঝে আমার লাগিয়া গেল তালা রে ॥

তুমি আমি একই ঘরে ছিলু এতদিন
আজি থনে ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে ॥

পাগল আরকুমে বলে মিছা ঘরবাড়ি
সুয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা হয় খালি রে।।

—————
ফকির আরকুম শাহ

Category: ফোক গান
Previous Post:ডালেতে লড়িচড়ি বইয়ো চাতকি ময়নারে
Next Post:মৃন্ময়ী রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑