• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষ্ণ জানে রাধা জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কৃষ্ণ জানে রাধা জানে

কৃষ্ণ জানে রাধা জানে
কি দারুন প্রেমের টানে,
কৃষ্ণ জানে রাধা জানে
কি দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।

রীতি নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে
হিসাব নিকাশ চলে কি আর উজান মন\’রথে।।
ছন্দ কলা মানে না সে, ছন্দ কলা
ওরে ছন্দ কলা মানে না সে নিজের তালে রয়,
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।

প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে
জন্মকানা ভাও বোঝেনা জড়ায় মিছে ঋণে।
বন্ধ ঘরে আলোর খেলা, বন্ধ ঘরে
ওরে বন্ধ ঘরে আলোর খেলা কোন পাগলে কয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
কৃষ্ণ জানে রাঁধা জানে
কী দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।   

————-
প্লাবন কোরেশী

Category: ফোক গানTag: প্লাবন কোরেশী
Previous Post:রসিক তেলকাজ্বালা, ঐ লাল কুর্তাওয়ালা – লিরিক্স – আবদুর গফুর হালী
Next Post:দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা

Reader Interactions

Comments

  1. Nista Dey

    August 20, 2026 at 10:45 am

    ধন্যবাদ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑