• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি গানের তালে হৃদয় দোলে (সুজন আমার ঘরে তবু আইলো না)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আজি গানের তালে হৃদয় দোলে (সুজন আমার ঘরে তবু আইলো না)

আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে

ওলো,সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন কেন বুঝল না

কোকিলা তার কুহু কুহু
কার লাগি গো বাজে
কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে

ওই দূরে কোথায় রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে

ওলো,সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন তবু বুঝল না।

নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুম কুম
আর খোপার বাধন চুলে

পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন তবু বুঝল না।

Category: ফোক গান
Previous Post:কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
Next Post:সরকারের দায় নয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑